বাংলাদেশ || ১৮ মার্চ ২০২৬

বেনাপোলে মেয়র পদপ্রার্থী মফিজুর রহমানের উদ্যোগে ইফতার মাহফিল

বেনাপোলে মেয়র পদপ্রার্থী মফিজুর রহমানের উদ্যোগে ইফতার মাহফিল

কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২:৫৮, ১৭ মার্চ ২০২৬

যশোর জেলার বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমানের উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ রমজান) নারায়ণপুর-দুর্গাপুর এলাকার ‘মিফতাহুল উলুম হাফিজিয়া মাদরাসা ও নূরানী কিন্ডারগার্টেন’ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​ইফতার মাহফিলে স্থানীয় এলাকার প্রায় পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। রাজনৈতিক নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতিতে মাদরাসা প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।

রমজানের তাৎপর্য এবং স্থানীয় উন্নয়নের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আয়োজক মো. মফিজুর রহমান জানান, পবিত্র রমজান মাসে মানুষের সাথে সরাসরি সাক্ষাৎ এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতেই এই ক্ষুদ্র আয়োজন। তিনি আগামীতে বেনাপোল পৌরসভার সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

​ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।