যশোর জেলার বেনাপোল পৌর এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫০০ অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
যশোরের বেনাপোল পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমানের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। তিনি নিজে উপস্থিত থেকে জনসাধারণের মাঝে এসব সামগ্রী তুলে দেন।এ সময় মোঃ মফিজুর রহমান বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের এই আনন্দ যেন কেউ বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে একটু হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়রা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকলে সমাজের অসচ্ছল মানুষেরা উপকৃত হবে।
অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট সকলের জন্য দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।











