বাংলাদেশ || ০৪ ফেব্রুয়ারি ২০২৬

যশোর–১ আসন

লিটনের পক্ষে মাঠে নামছে এসএসসি ব্যাচ–২০০৭

লিটনের পক্ষে মাঠে নামছে এসএসসি ব্যাচ–২০০৭

প্রতিদিনের কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০০:৪১, ১ ফেব্রুয়ারি ২০২৬

জাহিদ হাসান:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে এসএসসি ব্যাচ–২০০৭ এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে বেনাপোল পৌর গেট সংলগ্ন গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টে এক জমকালো পরিবেশে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এসএসসি ব্যাচ–২০০৭ এর শতাধিক সদস্যরা এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজ্জোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক ইমদা। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব রাহারুজ্জামান দিপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহিদুল ইসলাম শহীদ, সদস্য সচিব ওমর ফারুকসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও অনুষ্ঠানের মধ্যমনি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান এবং শার্শা উপজেলা বিএনপির প্রয়াত সাবেক সংসদ সদস্য আলীকদরের পুত্র জনাব একরামুল হোসেন বাবলু।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর–১ আসনে বিএনপি প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনকে বিজয়ী করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন এসএসসি ব্যাচ–২০০৭ এর সভাপতি নাবিল হোসেন শুভ এবং সভার সঞ্চালনায় ছিলেন ব্যাচ–২০০৭ এর সদস্য আশরাফুল আলম।
সভা শেষে দলমত নির্বিশেষে এসএসসি ব্যাচ–২০০৭ এর বন্ধুরা তাদের নিজ নিজ এলাকা ছাড়াও বেনাপোল পৌরসভা ও ইউনিয়নের সকল গ্রামে নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।আলোচনাসভায় সংক্ষিপ্ত এক বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, “এসএসসি ব্যাচ–২০০৭ এর এই উদ্যোগ আমাকে নতুন করে অনুপ্রাণিত করেছে। দলমত নির্বিশেষে তরুণ সমাজ যদি ঐক্যবদ্ধভাবে মাঠে নামে, তাহলে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার অবশ্যই সম্ভব। বেনাপোলসহ যশোর–১ আসনের প্রতিটি গ্রামে মানুষের পাশে দাঁড়িয়ে আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই।”