বাংলাদেশ || ১৮ মার্চ ২০২৬

মণিরামপুর পৌরসভা

মেয়র পদে নির্বাচন করবেন মোঃ মফিজুর রহমান মফিজ

মেয়র পদে নির্বাচন করবেন মোঃ মফিজুর রহমান মফিজ

প্রতিদিনের কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৭, ১৭ মার্চ ২০২৬

মণিরামপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ মফিজুর রহমান মফিজ আনুষ্ঠানিকভাবে পৌর মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।সোমবার (১৬ মার্চ) পৌর বিএনপির ৯ টি ওয়ার্ড কমিটির স্থানীয় এক সভায় তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, মণিরামপুর পৌরবাসীর উন্নয়ন ও সেবার মান নিশ্চিত করতে আমি মেয়র পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। আগামী দিনে আধুনিক, পরিকল্পিত ও নাগরিক সুবিধা সমৃদ্ধ একটি পৌরসভা গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।দলীয় নেতাকর্মীরা তার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, তার প্রার্থীতা পৌর নির্বাচনে নতুন গতি আনবে। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।উল্লেখ্য, মণিরামপুর পৌরসভা নির্বাচন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রস্তুতি জোরদার হচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের ঘোষণায় নির্বাচনী পরিবেশ ক্রমেই জমে উঠছে।