বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

পলাতক ফ্যাসিস্টরা লাশের রাজনীতি করে: সমাজকল্যাণমন্ত্রী জাহিদ

কুষ্টিয়া প্রতিবেদক / ২২ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করে, আর পলাতক ফ্যাসিস্টরা লাশের রাজনীতি করে। হাসপাতাল, মসজিদ ও মন্দিরে অগ্নিসংযোগের মতো ন্যক্কারজনক কর্মকাÐের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।’ তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি পুরোনো কায়দায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তবে জনগণ ঐক্যবদ্ধভাবে যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে।মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষ্যে জনসভা ও কর্মসূচি আয়োজনের স্থান পরিদর্শন করেন সমাজকল্যাণমন্ত্রী। সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিএনপি সরকারের নির্বাচনি প্রতিশ্রæতি অনুযায়ী ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্ড কুষ্টিয়ায় আনুষ্ঠানিকভাবে বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উদ্যোগ কুষ্টিয়াবাসীর জন্য একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। একই সফরে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন। এর আগে দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে কুষ্টিয়ায় আসেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রধানমন্ত্রীর সফরে জেলার দুটি খাল খননকাজ উদ্বোধনের কথা রয়েছে। এ উপলক্ষ্যে প্রতিমন্ত্রী খাল দুটির কয়েকটি স্থান ঘুরে দেখেন এবং সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এ সময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর