বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি গণভোটের গণরায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোন ঐক্য হবে না – অধ্যাপক গোলাম রসূল যশোরে নাশকতার মামলায় আরও ১৪ জন আটক কপোতাক্ষের সাঁকো ভেঙে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ মনিহার মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি ও মিছিল যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ২ ডিসেম্বর যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কেশবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ:মনা ও বিল্লালের শাস্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন

অভয়নগরে সার ডিলারদের বিধিবিধান বিষয়ক অবহিতকরণ সভা

ইব্রাহিম মল্লিক,অভয়নগর / ৩২ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

যশোরের অভয়নগরে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ এর বিধিবিধান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির আয়োজনে সকল সার ডিলারদের অংশগ্রহণে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সভাপতিত্বে করেন উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।এ সময় অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, নওয়াপাড়া সার সিমেন্ট কয়লা ও খাদ্য শস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা তৌহিদুল ইসলাম, কৃষিসম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, নওয়াপাড়া ক্ষুদ্র সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিলন মোল্যা, ব্যবসায়ী কামরুল ইসলামসহ উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য, বিসিআইসি ও বিএডিসি’র ৩৭জনসহ উপজেলা ও পৌর এলাকার নবনিযুক্ত ৯জন সার ডিলার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর