শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

জমি সংক্রান্ত বিরোধে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

হাসান আলী, মহেশপুর / ৬ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জমি বিরোধে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা, এলাকায় চাঞ্চল্য​ঝিনাইদহের মহেশপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা মাহাবুর তরফদারের (৮০) লাশ দাফনে বাধা দিয়েছেন তার বাকপ্রতিবন্ধী এক ছেলে ও তিন মেয়ে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়ীয়া তরফদার পাড়ায় এই ঘটনা ঘটে।​এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহাবুর তরফদার।​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাহাবুর তরফদারের তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। অভিযোগ রয়েছে, বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার বাবাকে দিয়ে জোরপূর্বক জমি রেজিস্ট্রি করে নিয়েছেন।
​শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে আসেন মেজ ছেলে বাকপ্রতিবন্ধী রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন। এ সময় তারা লাশ দাফনে বাধা দেন। তাদের দাবি, প্রাপ্য জমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা বাবার লাশ দাফন করতে দেবেন না। তাদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে বাবা মাহাবুর তরফদারের সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হয়নি।
এমনকি গত দুই বছর ধরে বাবার সঙ্গে দেখা করতে না দেওয়ায় তারা আদালতে মামলাও করেছিলেন।
​তবে জমি জোরপূর্বক রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার। তাদের দাবি, তারা কোনো জোরজবরদস্তি করেননি; বরং তাদের বাবা স্বেচ্ছায় ও নিজ ইচ্ছায় দুই ছেলের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।
​এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে স্থানীয়ভাবে দফায় দফায় মীমাংসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
​মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমরান আলম জানান, খবর পাওয়ার মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
​এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, “কবর খুঁড়ে রাখেন, আমি গিয়ে দাফনের ব্যবস্থা করব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর