বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

রাইজিং স্টার্স এশিয়া কাপে সাফল্যের আশা আশরাফুলের

প্রতিবেদকের নাম / ৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সাদা বলের ক্রিকেটে ব্যাটারদের টানা ব্যর্থতা ও দায়িত্বজ্ঞানহীন পারফরম্যান্সের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ব্যাটিং কোচের পদ থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দেওয়া হয়। এরপর তাকে ‘রাইজিং স্টারস এশিয়া কাপ’-এর জন্য বাংলাদেশ ‘এ’ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

জাতীয় দলের সেটআপ থেকে বাদ পড়ার পর নতুন ভূমিকাটি উপভোগ করছেন বল জানালন সাবেক এই ক্রিকেটার।সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ‘এ’ দল দোহার উদ্দেশ্যে রওনা হয়। যাত্রার আগে আশরাফুলের কাছে জানতে চাওয়া হয়েছিল, জাতীয় দল থেকে বাদ পড়ার পর তিনি কোনো চাপের মুখে আছেন কি না।

আশরাফুল বলেন, না, আমি তো প্রধান কোচ নই। বাবুল ভাই প্রধান কোচ, আর আমি সহকারী কোচ। আমার মনে হয় না কোচদের ওপর আসলে কোনো চাপ থাকে; চাপ থাকে খেলোয়াড়দের ওপর। আমরা কেবল আমাদের কাজটুকু করব, তাদের সহায়তা করব এবং পরিস্থিতির প্রয়োজনে কী করা উচিত তা বোঝানোর চেষ্টা করব। যেহেতু অল্প বয়সেই আমি একটি বড় দায়িত্ব পেয়েছিলাম এবং আমার মনে হয় সেটি বেশ ভালোভাবেই সম্পন্ন হয়েছে, তাই বিশ্বাস করি এখানেও কাজটা ভালোভাবেই হবে।

তিনি আরও বলেন, বিষয়টি দারুণ, কারণ জাতীয় দলের প্রতিটি খেলোয়াড়ের সঙ্গেই আমার কাজ করার অভিজ্ঞতা আছে। প্রথম শ্রেণির ক্রিকেট হোক কিংবা ঢাকা প্রিমিয়ার লিগ। আমি তাদের সঙ্গে খেলেছি এবং কাজও করেছি। তাই আমি আসলে প্রতিটি কাজই উপভোগ করি। আমরা ইতিবাচক মানুষ, তাই যেখানেই যাই, ইতিবাচক মনোভাব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি।

আশরাফুল জানান, টুর্নামেন্টকে সামনে রেখে দলের প্রস্তুতি বেশ ভালো হয়েছে। তিনি যোগ করেন, ক্রিকেটারদের জন্য নির্বাচকদের নজরে আসার এটি একটি দারুণ সুযোগ। আশরাফুল বলেন, আমি বলব, দলের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা স্কিল ট্রেনিং করেছি এবং দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। ফ্লাডলাইটের নিচে খেলার সুযোগ করে দেওয়ার জন্য ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। যেহেতু এই টুর্নামেন্টে আমাদের কিছু ম্যাচ ফ্লাডলাইটের নিচে ম্যাচ খেলতে হবে, তাই সব মিলিয়ে আমাদের প্রস্তুতি বেশ ভালো। এখন মাঠে খেলোয়াড়দের ওপর নির্ভর করছে তারা কতটা সেরা পারফরম্যান্স উপহার দিতে পারে।

তিনি আরও বলেন, আমার মনে হয়, এই ধরনের টুর্নামেন্ট প্রতিটি খেলোয়াড়ের জন্যই একটি চমৎকার প্ল্যাটফর্ম। সুমন ভাই (বিসিবি প্রধান নির্বাচক হাবিবুল বাশার) আগেই বলেছেন, আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। দলগুলোর দিকে তাকালে দেখবেন, সবাই এমন একটি স্কোয়াড নিয়ে এসেছে যা তাদের জাতীয় দলের ঠিক নিচেই অবস্থান করে; ভারতীয় দলের ক্ষেত্রেও বিষয়টি স্পষ্ট।

আশরাফুল বলেন, নির্বাচকরাও এমন খেলোয়াড়দের দলে নিয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশের হয়ে খেলার সক্ষমতা রাখে। বিশ্বকাপের আগে হাতে খুব বেশি সময় নেই, তাই প্রতিটি খেলোয়াড়ের জন্য এটি একটি দারুণ মঞ্চ। যারা বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেন, তাদের জন্য এই টুর্নামেন্টটি একটি চমৎকার সুযোগ বলে আমি মনে করি। তারা যদি এই সুযোগটি ভালোভাবে কাজে লাগাতে পারে, তবে তা তাদের নিজেদের জন্য যেমন ভালো হবে, তেমনি বাংলাদেশের জন্যও মঙ্গলজনক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর