বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

ফুটবলকে বিদায় বলে দিলেন বেলজিয়ামের তারকা ফুটবলার

প্রতিবেদকের নাম / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বেলজিয়ামের তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দেশের হয়ে ৯৪টি গোল করার রেকর্ড নিয়ে তিনি ক্যারিয়ারের ইতি টানলেন। ৩৩ বছর বয়সী এই ফুটবলার ইনস্টাগ্রামে এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান।

জাতীয় দলের হয়ে ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি ১৩৫টি ম্যাচ খেলেছেন এবং চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে বেলজিয়ামের প্রতিনিধিত্ব করেছেন। তিনি পুরুষ ফুটবলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় পঞ্চম স্থানে রয়েছে।

অবসরের সিদ্ধান্তে তিনি লিখেছেন, এই দীর্ঘ পথচলায় তিনি ‘সম্ভাব্য সব ধরনের আবেগ’ অনুভব করেছেন। বেলজিয়ামের এই তারকা ফুটবলার লেখেন, এখানেই থেমে যাওয়ার সিদ্ধান্তে আমি মানসিকভাবে শান্ত ও তৃপ্ত। এটি ছিল অসাধারণ, আনন্দময় এক অভিজ্ঞতা। আমি সবার প্রতি কৃতজ্ঞ।

তবে লুকাকু ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন। বর্তমানে তিনি তুরস্কের ক্লাব ফেনারবাচে-তে খেলছেন; গত গ্রীষ্মে নাপোলি থেকে তিনি সেখানে যোগ দিয়েছিলেন। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে লুকাকুর চেয়ে বেশি গোল করেছেন কেবল পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো (১৪৬), আর্জেন্টিনার লিওনেল মেসি (১২৬), ইরানের আলি দাই (১০৮) এবং ভারতের সুনীল ছেত্রী (৯৫)।

বেলজিয়াম ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, তার ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ, নিষ্ঠা এবং জাতীয় দলের প্রতি গভীর ভালোবাসার কারণে তিনি ‘বেলজিয়ান রেড ডেভিলস’-এর ইতিহাসে একটি বিশেষ স্থান করে নিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, মাত্র ১৬ বছর বয়সে অভিষেক থেকে শুরু করে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় মঞ্চগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করা পর্যন্ত তার এই যাত্রা অগণিত তরুণ ফুটবলার এবং শিশুদের জন্য অনুপ্রেরণার এক বিশাল উৎস হয়ে থাকবে। যারা একদিন বেলজিয়ামের জার্সি পরার স্বপ্ন দেখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর