বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি গণভোটের গণরায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোন ঐক্য হবে না – অধ্যাপক গোলাম রসূল যশোরে নাশকতার মামলায় আরও ১৪ জন আটক কপোতাক্ষের সাঁকো ভেঙে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ মনিহার মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি ও মিছিল যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ২ ডিসেম্বর যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কেশবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ:মনা ও বিল্লালের শাস্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন

তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তালা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ। প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ তৌহিদ কামাল খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ণ দেব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার তানভীর আহমেদ, তালা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সিফাত আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, জেলা সিনিয়র নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিজুল হক লিটু, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাঈদুর রহমান সাঈদসহ স্থানীয় খামারি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। গবাদিপশু ও হাঁস-মুরগি পালন মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি অসংখ্য মানুষের জীবিকার উৎস হিসেবে কাজ করছে। দুধ, মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।বক্তারা আরও বলেন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু পালন, উন্নত জাতের সম্প্রসারণ, নিয়মিত টিকাদান, রোগ প্রতিরোধ এবং খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, মানসম্মত পশুখাদ্য সরবরাহ এবং প্রাণিসম্পদজাত পণ্যের রপ্তানি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর