বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি গণভোটের গণরায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোন ঐক্য হবে না – অধ্যাপক গোলাম রসূল যশোরে নাশকতার মামলায় আরও ১৪ জন আটক কপোতাক্ষের সাঁকো ভেঙে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ মনিহার মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি ও মিছিল যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ২ ডিসেম্বর যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কেশবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ:মনা ও বিল্লালের শাস্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন

পাইকগাছায় পৃথক মামলায় গ্রেপ্তার ১১

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি / ২২ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

খুলনার পাইকগাছা থানা-পুলিশ গত ২৪ ঘণ্টায় পৃথক মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আটজন নন-জিআর, একজন জিআর এবং দুজন সিআর মামলার আসামি। পুলিশ জানায়, নন-জিআর মামলায় গ্রেপ্তার আটজন হলেন- আরাজী ভবানীপুর (বাঁকাবাজার) গ্রামের সাত্তার গাজীর ছেলে সাইফুল গাজী (২৮), শহিদুল গাজীর ছেলে শরিফুল গাজী (২৬), আকামত গাজীর ছেলে বকুল গাজী (৩৬), রবিউল গাজীর ছেলে লিটন গাজী (৩৬), মৃত মুনজুর সানার ছেলে নুর সানা (৩৮), মৃত সঠিক সরদারের ছেলে আলাল সরদার (৩৭) ও মৃত আজিজ সরদারের ছেলে রায়হান সরদার (২৬)। এ ছাড়া কৃষ্ণনগর (কাটাখালী) গ্রামের মিজান সরদারের ছেলে বাবু সরদার (১৯) একই মামলায় গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে, জিআর মামলায় গ্রেপ্তার সজিব মন্ডল পাইকগাছা পৌরসভার সরল গ্রামের শ্যামল মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি পৌর ছাত্রলীগের ৪ নং ওয়ার্ডের সহ-সাধারণ সম্পাদক। এ ছাড়া সিআর মামলায় গ্রেপ্তার হয়েছেন কপিলমুনি ইউনিয়নের নাছিরপুর গ্রামের খালেক বিশ্বাসের ছেলে জয়নাল বিশ্বাস এবং উপজেলার প্রতাপকাটি গ্রামের আনসার গাজীর ছেলে আমিন গাজী। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর