বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি গণভোটের গণরায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোন ঐক্য হবে না – অধ্যাপক গোলাম রসূল যশোরে নাশকতার মামলায় আরও ১৪ জন আটক কপোতাক্ষের সাঁকো ভেঙে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ মনিহার মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি ও মিছিল যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ২ ডিসেম্বর যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কেশবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ:মনা ও বিল্লালের শাস্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন

জাহানাবাদ এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন সাময়িকভাবে বন্ধ

নড়াইল (সদর) প্রতিনিধি / ২৮ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

নড়াইল ও গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে ঢাকা থেকে জাহানাবাদ এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ ঘোষণার পর থেকে হতাশ নড়াইলসহ এ রুটের যাত্রীসাধারণ। তাদের আশা, দ্রুত নড়াইল রুটে রেলসেবা চালু হবে। বন্ধ হওয়া ট্রেনের মধ্যে জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে নড়াইল হয়ে ঢাকায় আসা-যাওয়া করে এবং রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে নড়াইল হয়ে বেনাপোলে আসা-যাওয়া করত। গত ১৯ নভেম্বর থেকে এই দুটি ট্রেনের যাত্রা প্রতিদিন বাতিল করা হয়েছে। ট্রেনযাত্রা বাতিল হওয়ায় বারবার টিকিটের টাকা ফেরত দিতে হয়েছে। এতে যাত্রীদের খুব ভোগান্তি ও বিভ্রান্তি হচ্ছে। আর ট্রেন পরিচালনায়ও জটিলতা বাড়ছে। এই অবস্থা সামাল দিতে খুলনার সঙ্গে ঢাকার যাতায়াত চালু রাখা, লোকসান কমানো এবং ট্রেনের কামরা ও ইঞ্জিনের ঠিকঠাক ব্যবহার নিশ্চিত করতে নতুন প্রস্তাব পাঠানো হয়েছে।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেস বন্ধ রেখে সেগুলোর নির্ধারিত ট্রেন দিয়ে বিকল্প পথে নতুন ট্রেন চালানোর কথা বলা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রেলওয়ের রাজশাহী কার্যালয়ের মহাব্যবস্থাপকের (পশ্চিম) পক্ষে সিনিয়র চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো: আবুল আওয়াল ঢাকার রেলভবনের মহাপরিচালকের কাছে এই প্রস্তাব পাঠিয়েছেন।খুলনা থেকে পোড়াদহ, রাজবাড়ী ও পদ্মা হয়ে ঢাকা পর্যন্ত ২০০০৩/২০০০৪ নম্বর ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ নামে সাময়িকভাবে এক জোড়া ট্রেন চালানোর অনুমোদন চাওয়া হয়েছে। খুলনা থেকে ঢাকার পথে চলা আপ ট্রেন ২০০০৩ নম্বর জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস খুলনা ছাড়বে সকাল ৮টায় এবং ঢাকায় পৌঁছাবে বেলা ৩টা ১০ মিনিটে।আর ঢাকা থেকে খুলনার পথে চলা ডাউন ট্রেন ২০০০৪ নম্বর জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস ঢাকা ছাড়বে বিকেল ৪টা ১০ মিনিটে এবং খুলনায় পৌঁছাবে রাত ১১টা ৩৫ মিনিটে। যাওয়া ও আসার দুই পথেই ট্রেন দুটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে থামবে।প্রস্তাবে বলা হয়েছে-ট্রেন দুটি যেহেতু সাময়িকভাবে চালানো হবে, তাই যাত্রার তিন দিন আগে থেকে টিকিট বিক্রির ব্যবস্থা করা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর