বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি গণভোটের গণরায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোন ঐক্য হবে না – অধ্যাপক গোলাম রসূল যশোরে নাশকতার মামলায় আরও ১৪ জন আটক কপোতাক্ষের সাঁকো ভেঙে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ মনিহার মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি ও মিছিল যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ২ ডিসেম্বর যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কেশবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ:মনা ও বিল্লালের শাস্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন

কলারোয়ায় জোরদারকরণ সভা

দেলোয়ার হোসেন / ২২ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

কলারোয়ায় শিশু,যৌন,পাচার (CST) প্রতিরোধ এবং ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে, রেফারেল ব্যবস্থা জোরদারের লক্ষ্যে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয় এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় কলারোয়া মডেল মসজিদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সাতক্ষীরা জেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থা (NGO) ও কমিউনিটিভিত্তিক সংগঠনের (CBO) প্রতিনিধিরা অংশ নেন। রাইটস যশোরের বাস্তবায়নে এবং দ্য ফ্রিডম ফান্ডের কারিগরি ও আর্থিক সহায়তায় পরিচালিত ‘Enhancing Protection of Child Sex Trafficking (CST) Survivors in Bangladesh’ প্রকল্পের আওতায় সভাটির আয়োজন করা হয়।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোশফিয়াতুন নাহার। রাইটস যশোরের পক্ষে সংস্থার লক্ষ্য-উদ্দেশ্য এবং প্রকল্পের সমসাময়িক প্রেক্ষাপট তুলে ধরেন প্রজেক্ট অফিসার মো. সাইফুল ইসলাম। সভা সঞ্চালনা ও প্রকল্পের ওপর উপস্থাপনাসহ ওয়ার্কশপের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাইটস যশোরের প্রজেক্ট অফিসার মো. আতিকুর রহমান আতিক। ।
বক্তব্যে বক্তারা বলেন, শিশু,যৌন, ষপাচার (CST) প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ঝুঁকিতে থাকা শিশুদের দ্রুত শনাক্ত করে যথাযথ সেবা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে কোনো শিশু সহিংসতা, নির্যাতন বা পাচারের ঝুঁকিতে পড়লে দ্রুত প্রয়োজনীয় সহায়তা পায়। শিশুদের সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর