বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি গণভোটের গণরায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোন ঐক্য হবে না – অধ্যাপক গোলাম রসূল যশোরে নাশকতার মামলায় আরও ১৪ জন আটক কপোতাক্ষের সাঁকো ভেঙে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ মনিহার মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি ও মিছিল যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ২ ডিসেম্বর যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কেশবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ:মনা ও বিল্লালের শাস্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন

মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের বাসভবন উদ্বোধন

মোঃ হাসান আলী, / ৩১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খর্দ্দ খালিশপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের পরিবারের জন্য নির্মিত সরকারি বাসভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাসভবনটির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খাঁন এবং আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান।​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মোঃ আবু তালেব উপস্থিত ছিলেন।এ ছাড়া মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ কামারুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।​বাসভবন উদ্বোধন উপলক্ষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের বাড়িতে এক মতবিনিময় সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ নোমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় মন্ত্রী ও অতিথিরা বক্তব্য রাখেন।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসামান্য আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী এই বীর সন্তানের পরিবারের জন্য সরকারি বাসভবন নির্মাণ একটি সম্মানজনক উদ্যোগ। তাঁর অবদান কখনো বিস্মৃত হওয়ার নয়।’​এর আগে অতিথিরা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের খোঁজখবর নেন ও কুশল বিনিময় করেন।​উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ হামিদুর রহমান বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ অর্জন করেন। তাঁর স্মৃতি ও পরিবারের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের অংশ হিসেবে নির্মিত এ বাসভবন উদ্বোধনকে ঘিরে স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর