শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

দেবহাটায় নিয়মিত মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

তরিকুল ইসলাম দেবহাটা / ৩২ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার সন্দিগ্ধ এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মো. রাসেল আহম্মেদ (৩৮) পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। তিনি দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকার মৃত নূর মোহাম্মদ শেখের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানায় কর্মরত এসআই (নিঃ) সঞ্জয় পাল, পিএসআই (নিঃ) বিপ্লব মালাকার এবং এএসআই (নিঃ) মো. ইব্রাহিম খলিল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় ১৯ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে দেবহাটা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত রাসেল আহম্মেদ দেবহাটা থানার মামলা নম্বর-০৫ (তারিখ-১৭/১০/২০২৪ খ্রিঃ)-এর এজাহারভুক্ত সন্দিগ্ধ আসামি।পরবর্তীতে ১৯ নভেম্বর ২০২৬ তারিখে যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর