শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

নড়াইলে কাজীদের কলমবিরতি

নড়াইল (সদর) প্রতিনিধি / ৪৬ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান অধিক্ষেত্র সুরক্ষা ও বর্তমান নিবন্ধন কাঠামো বহাল রাখার দাবিতে নড়াইলে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা।সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মাওলানা আবুল বক্কার সিদ্দিক, আন্দোলন সমন্বয় কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আরিউদ্দিন বরবটি এবং লোহাগড়া উপজেলা কমিটির সভাপতি মো. বদরুজ্জামান।বক্তারা অভিযোগ করেন, একটি মহল নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান অধিক্ষেত্র বিভক্ত করার চেষ্টা করছে। এতে তাঁদের পেশাগত অধিকার ও জীবিকা হুমকির মুখে পড়তে পারে।সংগঠনের জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী বলেন, নিকাহ রেজিস্ট্রাররা দীর্ঘদিন ধরে ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডভিত্তিক দায়িত্ব পালন করে আসছেন। অনেক রেজিস্ট্রারের মাসিক আয় ১০ হাজার টাকারও কম। এমন পরিস্থিতিতে অধিক্ষেত্র বিভক্ত করা হলে তাঁদের পরিবার নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়বে।তিনি আরও বলেন, বিদ্যমান নীতিমালা ও কাঠামো অনুযায়ী নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।কর্মসূচি থেকে নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত অধিকার ও জীবিকা সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর