বাংলাদেশ || ২৫ ফেব্রুয়ারি ২০২৬

শিক্ষামন্ত্রীর সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষামন্ত্রীর সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০:০৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ  ২৪ ফেব্রæয়ারি মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় তিনি নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।  সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে সা¤প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্বলিত একটি বুকলেট শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিশ^বিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণা অগ্রগতি, একাডেমিক কার্যক্রম এবং জাতীয় ও আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে যবিপ্রবির ইতিবাচক অবস্থান সম্পর্কে ভ‚য়সী প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও এ ধারাবাহিক অগ্রগতি বজায় রাখার আহŸান জানান এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ^বিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতার আশ^াস দেন।