নড়াইল (সদর) প্রতিনিধি
নড়াইলের সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে দু'পক্ষের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও প্রায় ১০/১২জন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন— উপজেলার বড়কুলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, একই গ্রæপের ফেরদৌস হোসেন এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর মিয়া ও মুন্না।পুলিশ জানায়, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা সাথে আরেক সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জল শেখের বিরোধ চলছিল। প‚র্ব জেরে আজ ভোরে খায়রুজ্জামান মোল্লার লোকজন হামলা চালায় উজ্জল শেখের লোকজনের ওপর এতে ঘটনাস্থলে নিহত হয় ৩ জন। পরবর্তীতে উজ্জল শেখের লোকজন পাল্টা হামলা চালায় খায়রুজ্জামান মোল্লার লোকজনের ওপর। এতে আহত হয় বেশ কয়েকজন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আরও একজনকে মারা যান। এতে এ ঘটনায় এখন পর্যন্ত বাবা ছেলেসহ ৫ জন নিহত হয়।খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি শান্ত করতে কাজ করছে তারা। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের আইনের আওতায় আনার জোর তৎপরতা চালানো হচ্ছে। এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।










