বাংলাদেশ || ২৫ ফেব্রুয়ারি ২০২৬

সিন্ডিকেট মুক্ত হাসপাতালের ঘোষণা-এমপি মতিয়ার রহমানের 

সিন্ডিকেট মুক্ত হাসপাতালের ঘোষণা-এমপি মতিয়ার রহমানের 

কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

হাসান আলী ও বাবলু মিয়া

ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সাধারণ মানুষের সেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করতে এবং হাসপাতালকে সব ধরনের দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মতিয়ার রহমান। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখা আয়োজিত এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মস‚চিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেবার মান বৃদ্ধিতে কঠোর হুঁশিয়ারি প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মতিয়ার রহমান বলেন, "উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এ অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা পাওয়ার প্রধান মাধ্যম। তাই এখানে কোনো ধরনের অনিয়ম বা সিন্ডিকেট বরদাস্ত করা হবে না। আমরা মহেশপুর ও কোটচাঁদপুরকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।" তিনি হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করার আহ্বান জানান।হাসপাতালে সেবাদানের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করার আশ্বাস দিয়ে এমপি আরও বলেন, "সদ্য যোগদানকৃত ৭ জন মেডিকেল অফিসারের মাধ্যমে হাসপাতালের চিকিৎসা সেবায় নতুন গতি আসবে। আমরা ধাপে ধাপে এটিকে একটি আধুনিক ও সেবাবান্ধব হাসপাতালে রূপান্তর করবো।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে স‚রা সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই। কর্মস‚চিতে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা আমির অধ্যাপক ফারুক আহম্মেদ। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপেক্সের ইউএইচএফপিও ডাক্তার হেলেনা আক্তার নিপা, থানা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, পৌর আমির নওফেল হোসেন,অফিস সেক্রেটারি লুৎফর রহমান সহ কর্মপরিষদের সদস্যবৃন্ধরা উপস্থিত ছিলেন।  কর্মস‚চি শেষে প্রধান অতিথি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সেবার খোঁজখবর নেন। জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা স্বতঃস্ফ‚র্তভাবে হাসপাতাল প্রাঙ্গণের ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।