বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি গণভোটের গণরায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোন ঐক্য হবে না – অধ্যাপক গোলাম রসূল যশোরে নাশকতার মামলায় আরও ১৪ জন আটক কপোতাক্ষের সাঁকো ভেঙে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ মনিহার মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি ও মিছিল যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ২ ডিসেম্বর যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কেশবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ:মনা ও বিল্লালের শাস্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন

প্রধানমন্ত্রীর দুইবারের সফরেও মেলেনি মোংলা নদীর সেতুর আশ্বাস

মোংলা (খুলনা) প্রতিনিধি / ৩২ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর দুইবার মোংলা সফরেও পূরণ হয়নি মোংলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশাÑমোংলা নদীর ওপর একটি সেতু নির্মাণ। গুরুত্বপূর্ণ এই জনদাবি নিয়ে এখনো মেলেনি কোনো জোরালো আশ^াস কিংবা বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা। ফলে শুধু সাধারণ মানুষ নয়, প্রতিদিন নদী পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মোংলা বন্দরের শ্রমিক-কর্মচারী এবং মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) শ্রমিকদেরও।মোংলা দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই বন্দরে প্রতিদিন কাজ করেন অসংখ্য শ্রমিক। পাশাপাশি মোংলা ইপিজেডে কর্মরত রয়েছেন বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ। তাঁদের একটি অংশকে প্রতিদিন কাজের প্রয়োজনে মোংলা নদী পারাপার হতে হয়। কিন্তু সেতু না থাকায় নৌযানের ওপর নির্ভর করেই তাঁদের যাতায়াত করতে হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন নির্দিষ্ট সময়ে কর্মস্থলে পৌঁছানোর তাড়া থাকলেও নদী পারাপারে অপেক্ষা, নৌযানের সংকট এবং প্রতিক‚ল আবহাওয়ায় ভোগান্তিতে পড়তে হয় শ্রমিকদের। বিশেষ করে কর্মঘণ্টা শুরুর ও শেষের সময়ে যাত্রীদের চাপ বাড়ে। জরুরি প্রয়োজনে নদী পারাপারেও তৈরি হয় বাড়তি বিড়ম্বনা। বর্ষা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই দুর্ভোগ আরও বেড়ে যায়।শুধু শ্রমিক নন, শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদেরও প্রতিদিন নদী পারাপারে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। একটি সেতু নির্মিত হলে দুই পারের মানুষের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি বন্দর ও ইপিজেডকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাÐেও গতি আসবে বলে মনে করছেন স্থানীয়রা।এলাকাবাসীর প্রত্যাশা ছিল, প্রধানমন্ত্রীর দুইবারের মোংলা সফরকে কেন্দ্র করে মংলা নদীর ওপর সেতু নির্মাণের বিষয়ে অন্তত একটি সুস্পষ্ট ঘোষণা আসবে। কিন্তু সফর শেষ হলেও সেই প্রত্যাশা পূরণ হয়নি। সেতু নির্মাণের বিষয়ে কোনো জোরালো আশ^াস না পাওয়ায় স্থানীয়দের মধ্যে হতাশা তৈরি হয়েছে।মোংলাবাসীর মতে, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সমুদ্রবন্দর ও ইপিজেডকে ঘিরে প্রতিদিন হাজারো মানুষের কর্মসংস্থান হলেও যোগাযোগ অবকাঠামোর এই সীমাবদ্ধতা দীর্ঘদিনের ভোগান্তি হয়ে রয়েছে। সেতুটি নির্মিত হলে শ্রমিকদের যাতায়াত সহজ হবে, সময় ও ব্যয় কমবে এবং বন্দরনগরীর সামগ্রিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।স্থানীয়দের দাবি, আর আশ^াসের অপেক্ষায় না রেখে মংলা নদীর ওপর সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই, প্রকল্প গ্রহণ, অর্থ বরাদ্দ ও বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করতে হবে।প্রধানমন্ত্রীর দুইবারের সফরের পরও মোংলাবাসীর সেই প্রশ্ন থেকেই যাচ্ছেÑমংলা নদীর ওপর কাক্সিক্ষত সেতু কবে নির্মিত হবে? আর কত দিন নৌযানের ওপর নির্ভর করে কর্মস্থলে যাতায়াত করতে হবে বন্দর ও ইপিজেডের শ্রমিকদের?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর