বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

কণ্ঠ প্রতিবেদক / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

পাবনার ফরিদপুরে নেশার টাকার জন্য শিল্পী খাতুন (৩৮) নামের এক গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জহুরুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার বৃ-লাহিড়ীবাড়ী ইউনিয়নের এরশাদনগর হাড়িয়াবাড়ি উত্তরপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত শিল্পী খাতুন ওই গ্রামের বাহাদুর আলীর মেয়ে এবং অভিযুক্ত জহুরুল ইসলাম একই গ্রামের কালু প্রামাণিকের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২১ বছর আগে পারিবারিকভাবে শিল্পী খাতুনের সঙ্গে জহুরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের আট বছর পর প্রথম স্ত্রীকে না জানিয়ে ঢাকার সাভারে দ্বিতীয় বিয়ে করেন জহুরুল। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হলে একপর্যায়ে শিল্পীকে রেখেই তিনি ঢাকায় চলে যান। প্রায় সাত বছর পর তিনি আবার শিল্পীর কাছে ফিরে আসেন। খোঁজ নিয়ে জানা গেছে, জহুরুলের দ্বিতীয় সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। গত ১২ নভেম্বর তিনি আবারও শিল্পীর বাড়িতে আসেন। ঘটনার রাতে স্ত্রী শিল্পী ও ছোট মেয়ে মিথিলাকে নিয়ে একসঙ্গে ঘুমাতে যান জহুরুল। অভিযোগ রয়েছে, ভোররাতে নেশার টাকার জন্য শিল্পীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। শিল্পী টাকা দিতে অস্বীকৃতি জানালে জহুরুল তাকে মারধর ও নির্যাতন করেন। এ সময় ছোট মেয়েকেও হত্যার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে শিল্পীর গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান তিনি।খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহতের ছোট ভাই শিপন আলী অভিযোগ করে বলেন, নেশার টাকা না পেয়ে জহুরুল রাতভর আমার বোনকে নির্যাতন করে শ্বাসরোধে হত্যা করেছেন। এর আগেও তিনি আমার বোনকে নির্যাতন করে নদীতে ফেলে দিয়েছিলেন। এ ঘটনায় তারা হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর