বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ালো এনবিআর

প্রতিবেদকের নাম / ৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ই-ভ্যাট (eVAT) সিস্টেমে সার্ভার জটিলতার কারণে অক্টোবর ২০২৬ করমেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো সুদ ও জরিমানা ছাড়াই রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।

সোমবার এনবিআরের বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট (eVAT) সিস্টেমে একসঙ্গে অতিরিক্ত-সংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভারে জটিলতা দেখা দেয়। এর ফলে অক্টোবর ২০২৬ করমেয়াদের ভ্যাট রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে দাখিলের কার্যক্রম ব্যাহত হয়।

এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় রিটার্ন জমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে আগামী ২২ নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে করদাতারা কোনো সুদ ও জরিমানা ছাড়াই অক্টোবর ২০২৬ কর মেয়াদের ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর