বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

যোগ্য নেতৃত্বের জন্য ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে প্রস্তুত করতে হবে : মীর হেলাল

প্রতিবেদকের নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নেতৃত্বের জায়গায় পৌঁছানোর জন্য তাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে।

সোমবার বিকেলে জেলার হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় মাঠে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে বিদ্যালয়ের পক্ষ থেকে মাদকবিরোধী র‌্যালী বের হয়।

মীর হেলাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সমাজ পুনর্গঠন বা পুনঃবিনির্মাণের যে প্রত্যয়, সেটি হচ্ছে আগামী প্রজন্মের জন্য বিনিয়োগ করা। সে বিনিয়োগ যেন আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি, তার ব্যবস্থা করা এবং এটার প্রথম জায়গা হলো প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়গুলো।

তিনি আরও বলেন, আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মকে শুরু থেকে মানবিক গুণাবলি সম্পন্ন ও আলোকিত ব্যক্তিত্বে পরিণত করতে না পারি, তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে অবকাঠামোগত বিনিয়োগ এবং লজিস্টিক সাপোর্ট দিচ্ছি, তা পুরোটাই ব্যর্থ হবে।

স্থানীয় জনসাধারণের উদ্দেশে মীর হেলাল বলেন, আপনারা আমাকে চট্টগ্রামের মধ্যে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, আমি এলাকার উন্নয়নের দায়িত্ব নিয়েছি। কিন্তু সমাজ পুনর্গঠনে এবং আগামীর বাংলাদেশের নেতৃত্বের জন্য ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে সকলের সার্বিক সহযোগিতা দরকার।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মো. ফেরদৌস মোরশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিন।

বিদ্যালয়ের শিক্ষক জমির উদ্দিন চৌধুরী ও মো. ফয়েজ উল্লাহ শাহার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপাল চন্দ্রশীল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর