বাংলাদেশ || ২৫ মার্চ ২০২৬

মনিরামপুরে শহীদ পরিবারের পাশে মুতাছিম বিল্লাহ

মনিরামপুরে শহীদ পরিবারের পাশে মুতাছিম বিল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ২৫ মার্চ ২০২৬

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ হওয়া সহযোদ্ধাদের কবর জিয়ারত ও তাঁদের পরিবারের সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও মনিরামপুরের কৃতি সন্তান মোঃ মুতাছিম বিল্লাহ।
​ঈদের চতুর্থ দিন গত মঙ্গলবার (২৪ মার্চ) দিনব্যাপী তিনি মনিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় গিয়ে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন।
​সফরকালে মুতাছিম বিল্লাহ উপজেলার ৪নং ঢাকুরিয়া ইউনিয়নের জয়পুর গ্রামের শহীদ আনিসুর রহমান, শহীদ আবু সাঈদ ও শহীদ বজলুর রহমানের কবর জিয়ারত করেন। এরপর তিনি চাপাকোনা গ্রামের শহীদ আসাদুজ্জামান, ১৪নং দূর্বাডাঙ্গা ইউনিয়নের বিপ্রকোনা গ্রামের শহীদ মতিউর রহমান এবং ১২নং শ্যামকুড় ইউনিয়নের লাউড়ী গ্রামের শহীদ আনিসুর রহমানের স্মৃতিধন্য ভিটায় গিয়ে পরিবারের সাথে সময় কাটান।
​বিকেলে তিনি ৭নং খেদাপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের শহীদ মেজবাহ উদ্দীন চন্টু, ১৩নং খানপুর ইউনিয়নের মাছনা গ্রামের শহীদ হাফিজুর রহমান এবং সর্বশেষ মনিরামপুর পৌরসভার তাহেরপুর গ্রামের শহীদ ইউসুফ মিয়ার কবর জিয়ারত করেন।
​কবর জিয়ারত শেষে মুতাছিম বিল্লাহ বলেন, "যাঁরা গণতন্ত্র রক্ষার লড়াইয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাঁদের এই আত্মত্যাগ বৃথা যাবে না। শহীদ পরিবারের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সবসময় তাঁদের পাশে আছি এবং থাকব।"
​এসময় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁর সাথে উপস্থিত ছিলেন। প্রতিটি ইউনিয়নেই শহীদ পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাঁদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।