যশোরের মনিরামপুরে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বিকেলে পাঠাগারের মনিরামপুর কার্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
জিয়া স্মৃতি পাঠাগার মনিরামপুর ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আমিমুল এহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মুতাছিম বিল্লাহ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার সম্পাদক শাহিনুর রহমান পান্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য আরিফুজ্জামান টিঙ্কু।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি মোস্তাকিম আল রাব্বি সাকিব, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হৃদয়, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ পাঠাগারের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং জিয়া স্মৃতি পাঠাগারের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।











