রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইনি চিকিৎসকের বদলি: মাতৃত্বসেবা নিয়ে চরম শঙ্কায় দেড় লাখ মানুষ ‘ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছে বিএনপি সরকার’ দেবহাটায় বিশেষ অভিযানে নিয়মিত মামলার দুই আসামি গ্রেফতার চিংড়িতে অপদ্রব্য পুশ:আটক ২,জরিমানা ৭০ হাজার টাকা তিন বছর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী-পুরুষ তালা তেরছি হাইস্কুল মাঠে আইন শৃঙ্খলা মাসিক মিটিং অনুষ্ঠিত পাকিস্তানের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকার ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি গণভোটের গণরায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোন ঐক্য হবে না – অধ্যাপক গোলাম রসূল যশোরে নাশকতার মামলায় আরও ১৪ জন আটক

গাইনি চিকিৎসকের বদলি: মাতৃত্বসেবা নিয়ে চরম শঙ্কায় দেড় লাখ মানুষ

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৫ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি ও সিজারিয়ান চিকিৎসক ডা. অনন্যা রানী ডেপুটেশনে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি হওয়ার খবরে চরম উদ্বেগ ও শঙ্কায় পড়েছেন উপজেলার সাধারণ মানুষ। স্থানীয়দের আশঙ্কা, তাকে বদলি করা হলে ৫০ শয্যার এই হাসপাতালটির মাতৃত্বকালীন ও গাইনি সেবা আবারও মুখ থুবড়ে পড়বে এবং স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন প্রায় দেড় লাখ মানুষ।

প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিয়েই হাসপাতালের গাইনি বিভাগের চিত্র পাল্টে দিয়েছিলেন কনসালটেন্ট ডা. অনন্যা রানী। এর আগে দীর্ঘদিন ধরে গাইনি, মেডিসিন, সার্জারি, শিশু, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, চক্ষু, নাক-কান-গলা ও অ্যানেস্থেসিয়াসহ সব বিভাগেই কনসালটেন্টের পদ শূন্য ছিল। অনুমোদিত ১১ জন কনসালটেন্ট ও ১২ জন মেডিকেল অফিসারের বিপরীতে জনবল সংকটের কারণে সিজারিয়ান অপারেশন প্রায় বন্ধ ছিল এবং সামান্য জটিলতায় প্রসূতি মায়েদের ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরে সাতক্ষীরা সদর হাসপাতাল বা প্রাইভেট ক্লিনিকে ছুটতে হতো।
ডা. অনন্যা রানী যোগ দেওয়ার পর প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত গাইনি আউটডোরে প্রসূতি মা ও নারী রোগীদের ভিড় বাড়তে থাকে। নিয়মিত নরমাল ডেলিভারি, এএনসি ও পিএনসি সেবা, পরিবার পরিকল্পনা সেবা এবং স্ত্রীরোগের চিকিৎসায় স্বস্তি ফেরে স্থানীয়দের মাঝে।
পারুলিয়া গ্রামের গৃহবধূ সুমি খাতুন বলেন, আগে অতিরিক্ত টাকা খরচ করে প্রাইভেট ক্লিনিকে যেতে হতো। ডা. অনন্যা রানী আসার পর খুব যত্ন নিয়ে রোগী দেখেন, তার ব্যবহারও খুব ভালো এবং হাসপাতালে ওষুধও পাওয়া যাচ্ছে।
কুলিয়া গ্রামের এক প্রসূতি মায়ের স্বজন বলেন, স্ত্রীর সিজার লাগতে পারে বলে চিকিৎসক জানিয়েছেন। দেবহাটায় সিজার না হলে সাতক্ষীরা যাওয়ার পথে কোনো অঘটন ঘটলে তার দায় কে নেবে?
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, অনুমোদিত ১১টি কনসালটেন্ট পদের প্রায় সবকটিই শূন্য। মেডিকেল অফিসারের ক্ষেত্রেও জনবল প্রয়োজনের এক-তৃতীয়াংশেরও কম। শূন্য পদ পূরণের জন্য সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার চাহিদাপত্র পাঠানো হয়েছে। ৫০ শয্যার এ হাসপাতালে রোগীর চাপ এখন দ্বিগুণ হলেও জনবল সংকটের কারণে বাধ্য হয়ে অনেক রোগীকে সাতক্ষীরা সদরে রেফার করতে হচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, একজন গাইনি চিকিৎসকের বদলি মানে পুরো উপজেলার মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবায় বড় ধাক্কা। এটি নিছক কোনো বদলি নয়, বরং মা ও শিশুর জীবন-মরণের প্রশ্ন। সীমান্তবর্তী এই উপজেলার স্বাস্থ্যসেবায় সরকারের বিশেষ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
এ বিষয়ে ডা. অনন্যা রানী বলেন, প্রতিটি মাকে নিরাপদ মাতৃত্বসেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। উপজেলা পর্যায়ে মায়েদের সচেতনতা অত্যন্ত জরুরি এবং নিয়মিত চেকআপ করালে অনেক জটিলতা আগেই এড়ানো সম্ভব।
এদিকে ডা. অনন্যা রানীকে দেবহাটায় বহাল রাখা, বিকল্প ব্যবস্থা না করে বদলি না করা এবং অ্যানেস্থেসিয়া, সার্জারি ও শিশু বিভাগের কনসালটেন্টসহ পূর্ণাঙ্গ জনবল নিশ্চিত করার দাবি জানিয়েছেন দেবহাটার সর্বস্তরের মানুষ। এখন স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন উপজেলার বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর