রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইনি চিকিৎসকের বদলি: মাতৃত্বসেবা নিয়ে চরম শঙ্কায় দেড় লাখ মানুষ ‘ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছে বিএনপি সরকার’ দেবহাটায় বিশেষ অভিযানে নিয়মিত মামলার দুই আসামি গ্রেফতার চিংড়িতে অপদ্রব্য পুশ:আটক ২,জরিমানা ৭০ হাজার টাকা তিন বছর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী-পুরুষ তালা তেরছি হাইস্কুল মাঠে আইন শৃঙ্খলা মাসিক মিটিং অনুষ্ঠিত পাকিস্তানের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকার ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি গণভোটের গণরায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোন ঐক্য হবে না – অধ্যাপক গোলাম রসূল যশোরে নাশকতার মামলায় আরও ১৪ জন আটক

চিংড়িতে অপদ্রব্য পুশ:আটক ২,জরিমানা ৭০ হাজার টাকা

এম কামরুজ্জামান / ৩৫ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নুরনগর মৎস্য আড়ংতে অভিযান চালিয়ে চিংড়ি মাছের মধ্যে অপদ্রব্য পুশ করার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। শনিবার(২৮ নভেম্বর) সকালে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানে আটক ব্যক্তিদের মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার সকালে নুরনগর বাজারের মৎস্য আড়তে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান।

অভিযান কালে চিংড়ি মাছের ভেতরে অবৈধভাবে অপদ্রব্য পুশ করার প্রমাণ পাওয়া গেলে হাতেনাতে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দকৃত অবৈধভাবে প্রক্রিয়াজাত করা অপদ্রব্য পুশকৃত ৮০ কেজি চিংড়ি মাছ জনসমক্ষে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান এবং শ্যামনগর থানা পুলিশের সদস্যরা উপস্থিতরা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর