রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইনি চিকিৎসকের বদলি: মাতৃত্বসেবা নিয়ে চরম শঙ্কায় দেড় লাখ মানুষ ‘ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছে বিএনপি সরকার’ দেবহাটায় বিশেষ অভিযানে নিয়মিত মামলার দুই আসামি গ্রেফতার চিংড়িতে অপদ্রব্য পুশ:আটক ২,জরিমানা ৭০ হাজার টাকা তিন বছর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী-পুরুষ তালা তেরছি হাইস্কুল মাঠে আইন শৃঙ্খলা মাসিক মিটিং অনুষ্ঠিত পাকিস্তানের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকার ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি গণভোটের গণরায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোন ঐক্য হবে না – অধ্যাপক গোলাম রসূল যশোরে নাশকতার মামলায় আরও ১৪ জন আটক

তিন বছর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী-পুরুষ

টিটু মিলন / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

ভালো কাজের আশায় ভারতে গিয়ে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী-পুরুষ। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

শুক্রবার রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের যশোর ভিত্তিক বেসরকারি এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা ব্যক্তিরা হলেন, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার সানকিভাঙ্গা গ্রামের এনায়েত হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার এবং চাঁদপুর জেলার কচুয়া থানার বড়দল গ্রামের কাশেম আশীর মেয়ে নয়নতারা (ছদ্মনাম)।
পুলিশ সূত্রে জানা যায়, ভালো কাজের আশায় তারা ভারতে যান। সেখানে ঝাড়খণ্ড রাজ্যে বাসাবাড়ি ও ইটভাটায় কাজ করার সময় অনুপ্রবেশের অভিযোগে ঝাড়খণ্ড পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। পরে আদালত তাদের তিন বছরের কারাদণ্ড দেন। সাজা ভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, তিন বছর কারাভোগ শেষে ভারত থেকে ফেরত আসা দুই বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম জানান, বেনাপোল পোর্ট থানা থেকে তাদের গ্রহণ করে রাতেই সংস্থার নিজস্ব শেল্টারহোমে রাখা হবে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর