বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

কালীগঞ্জে পথে বসার শঙ্কায় ১৫০০ পরিবার

এস.এম রবি,ঝিনাইদহ / ২১ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ছয় লেন মহাসড়কের উন্নয়নে অনিশ্চয়তা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে চলছে যশোর-ঝিনাইদহ ৪৭ কিলোমিটার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের বিশাল কমর‌্যজ্ঞ। তবে এই উন্নয়ন প্রকল্পের ছায়াতলে চরম অনিশ্চয়তা আর পথে বসার শঙ্কায় দিন কাটাচ্ছেন ঝিনাইদহের কালীগঞ্জ অংশের প্রায় দেড় হাজার ব্যবসায়ী, শ্রমিক ও কর্মচারী পরিবার। প্রকল্পের আওতায় জমি ও স্থাপনার মালিকরা ক্ষতিপূরণ পেলেও ভাড়াটিয়া দোকানদার ও শ্রমিকদের ভাগ্যে এখনও জোটেনি কোনো অর্থ বা পুনর্বাসনের নিশ্চয়তা। একই প্রকল্পে যশোর অংশের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতিপূরণ পেলেও ঝিনাইদহ অংশে কেন এই বৈষম্য, তা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।ভুক্তভোগী ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ শুরুর প্রাথমিক পর্যায়ে অর্থাৎ ২০২২ সালে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা কালীগঞ্জ অংশের বাজার ও সড়কপাশের দোকানগুলোতে জরিপ চালিয়েছিলেন। সে সময় প্রতিটি দোকানের বিনিয়োগ, দৈনিক ও মাসিক আয়-ব্যয়, কর্মচারীর সংখ্যা এবং তাদের বেতনের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। এমনকি প্রমাণ হিসেবে প্রতিটি প্রতিষ্ঠানের ভিডিও ধারণও করেছিলেন সংশ্লিষ্টরা। তখন কর্মকর্তাদের পক্ষ থেকে আশ^াস দেওয়া হয়েছিল যে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আওতায় আনা হবে। কিন্তু দীর্ঘ চার বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সেই আশ^াসের কোনো বাস্তবায়ন দেখা যায়নি, এমনকি প্রশাসনের পক্ষ থেকে কোনো চ‚ড়ান্ত সিদ্ধান্তও জানানো হয়নি।কালীগঞ্জ শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলোর একটি বড় অংশই এই মহাসড়কের দুই পাশে অবস্থিত। এখানকার অধিকাংশ ব্যবসায়ীই নিজস্ব জমির মালিক নন; তাঁরা বছরের পর বছর ধরে অন্যের জমিতে নির্মিত দোকানঘর ভাড়া নিয়ে ব্যাবসা পরিচালনা করে আসছেন। ভুক্তভোগীদের দাবি, জমি ও ভবনের মালিকরা অধিগ্রহণ আইনের আওতায় তাঁদের প্রাপ্য ক্ষতিপূরণ বুঝে নিচ্ছেন বা পাওয়ার প্রক্রিয়ায় আছেন। কিন্তু যাঁরা পুঁজি খাটিয়ে, ব্যাংক ও বিভিন্ন এনজিও বা সমিতি থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যাবসা দাঁড় করিয়েছেন, সেই ভাড়াটিয়া ব্যবসায়ী এবং তাঁদের প্রতিষ্ঠানে কর্মরত হাজারো শ্রমিক-কর্মচারীর ভবিষ্যৎ এখন পুরোপুরি অন্ধকারে। কোনো ধরনের আর্থিক সহায়তা বা পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো হলে এই মানুষগুলো পরিবার-পরিজন নিয়ে নিঃস্ব হয়ে পড়বেন।ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য আন্দোলনের কালীগঞ্জ শাখার আহŸায়ক আনোয়ার হোসেন এই পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বলেন, তাঁরা বাপ-দাদার আমল থেকে কিংবা দীর্ঘ সময় ধরে ভাড়া দোকানে ব্যাবসা করে কোনোমতে সংসার চালিয়ে আসছেন। অনেকেরই ব্যবসার মূলধন এসেছে ব্যাংক ঋণ ও স্থানীয় সমিতি থেকে। এখন যদি কোনো ক্ষতিপূরণ ছাড়া তাঁদের দোকানপাট ভেঙে উচ্ছেদ করা হয়, তবে প্রায় ১ হাজার ৫০০ পরিবার সরাসরি পথে বসবে। ঋণের বোঝা মাথায় নিয়ে এই মানুষগুলোর পক্ষে নতুন করে ঘুরে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।আন্দোলনকারীদের সবচেয়ে বড় ক্ষোভের জায়গা হলো আঞ্চলিক বৈষম্য। একই প্রকল্প অর্থাৎ যশোর-ঝিনাইদহ ৪৭ কিলোমিটার মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় যশোর জেলার অংশে থাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ইতিমধ্যে ক্ষতিপূরণ পেয়েছেন বলে দাবি করছেন কালীগঞ্জের ব্যবসায়ীরা। আন্দোলন কমিটির যুগ্ম আহŸায়ক বায়োজিদ বোস্তামী বলেন, তাঁরা সরকারের কাছে কোনো অন্যায্য বা অযৌক্তিক দাবি নিয়ে দাঁড়াননি। একই প্রকল্পের অধীনে যশোর অঞ্চলের ব্যবসায়ীদের যে নিয়মে ও যে নজিরে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, ঝিনাইদহের কালীগঞ্জ অংশের ব্যবসায়ীরাও ঠিক সেই ন্যায্য পাওনাটাই চাইছেন। একই দেশে, একই প্রকল্পে দুই জেলার মানুষের জন্য দুই ধরনের নীতি কেন প্রয়োগ করা হচ্ছে, তা তাঁদের বোধগম্য নয়।ন্যায্য পাওনা ও পুনর্বাসনের দাবিতে কালীগঞ্জের ব্যবসায়ী ও শ্রমিকরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। তাঁদের দেওয়া তথ্যমতে, দাপ্তরিক প্রক্রিয়ায় সমাধানের আশায় ২০২৫ সালের ১৭ আগস্ট ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে প্রথম লিখিত আবেদন জমা দেন ব্যবসায়ীরা। কিন্তু তাতে কোনো সাড়া না পেয়ে একই বছরের ২৩ নভেম্বর পুনরায় আবেদন করা হয়। পরবর্তী সময়ে ভ‚মি অধিগ্রহণ কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতেও অংশ নিয়ে তাঁরা নিজেদের কাগজপত্র ও যুক্তি তুলে ধরেন। এরপরও সমস্যার কোনো সুরাহা না হওয়ায় সর্বশেষ ২০২৬ সালের ১৬ জুলাই ১০ জন ব্যবসায়ী ও শ্রমিক প্রতিনিধি ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি জানিয়ে আবারও আবেদন করেন। একাধিকবার আবেদন, শুনানি, সংবাদ সম্মেলন এবং স্মারকলিপি দিয়েও কোনো কার্যকর ফল পাননি ভুক্তভোগীরা। এমনকি এই বিষয়ে উচ্চ আদালতের একটি রায়ের কথাও উল্লেখ করছেন আন্দোলনকারীরা, যা তাঁদের দাবির ন্যায্যতাকে আরও জোরালো করে বলে তাঁদের বিশ^াস।দাপ্তরিক টেবিলে ফাইল আটকে থাকা এবং উচ্ছেদের শঙ্কা ঘনীভ‚ত হওয়ায় বাধ্য হয়ে রাজপথে নামেন কালীগঞ্জের ব্যবসায়ী ও শ্রমিকরা। গত ২ নভেম্বর কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তাঁরা বিশাল মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। টানা প্রায় দুই ঘণ্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে যান কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং এক মাসের মধ্যে বিষয়টি নিয়ে একটি সুনির্দিষ্ট ফলাফল জানানোর আশ^াস দেন। প্রশাসনের এই আশ^াসের প্রতি সম্মান জানিয়ে সেদিন কর্মসূচি প্রত্যাহার করে নেন ব্যবসায়ী ও শ্রমিকরা।তবে অবরোধ প্রত্যাহারের পর সময় গড়ালেও প্রশাসনের মাঠ পর্যায় থেকে এখনও কোনো সুখবর মেলেনি। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ জানান, তিনি সেদিন আন্দোলনকারীদের আশ^স্ত করে বিষয়টি তাৎক্ষণিকভাবে ঝিনাইদহ জেলা প্রশাসককে অবহিত করেছিলেন। তবে এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এখনও তাঁর কাছে কোনো লিখিত বা সুনির্দিষ্ট নির্দেশনা আসেনি। উচ্চ আদালতের রায়ের বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন বলে স্বীকার করলেও সেই রায়ের কোনো লিখিত কপি এখনও তাঁর হাতে পৌঁছায়নি বলে জানান। বিষয়টি যেহেতু ভ‚মি ও অবকাঠামো অধিগ্রহণ সংক্রান্ত, তাই তিনি ভুক্তভোগীদের জেলা প্রশাসনের অধিগ্রহণ শাখায় যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।অন্যদিকে বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের অবস্থান জানতে চাইলে ঝিনাইদহ জেলাপ্রশাসক নোমান হাসান জানান, এই বিষয়টি মূলত উই কেয়ার (ডবঈঅজঊ) প্রকল্প কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত। প্রকল্পের নিজস্ব কর্মকর্তারা পুরো বিষয়টি তদারকি করছেন। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষই বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি উল্লেখ করেন।প্রশাসনের এমন বক্তব্যে এক ধরনের দোলাচলে পড়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও শ্রমিকরা। উপজেলা প্রশাসন বলছে জেলা প্রশাসনের অধিগ্রহণ শাখার কথা, আবার জেলা প্রশাসন বলছে প্রকল্প কর্তৃপক্ষের এখতিয়ারের কথা। এই দুই পক্ষের দাপ্তরিক প্রক্রিয়ার মাঝখানে পড়ে সাধারণ মানুষ তাঁদের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন। কালীগঞ্জ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে দোকানের কর্মচারী, ভ্যানচালক এবং কুলি-মজুরদের মাঝেও এখন একই আতঙ্ক বিরাজ করছে। কারণ বাজারের দোকানপাট উচ্ছেদ হলে শুধু মালিকরাই ক্ষতিগ্রস্ত হবেন না, এর সঙ্গে জড়িত দিনমজুর ও পরিবহণ শ্রমিকদের আয়ের পথও বন্ধ হয়ে যাবে।আন্দোলনরত ব্যবসায়ী ও শ্রমিকরা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজের প্রতি তাঁদের পূর্ণ সমর্থন রয়েছে। তাঁরা কোনোভাবেই উন্নয়ন কর্মকাÐে বাধা সৃষ্টি করতে চান না। তাঁদের একমাত্র দাবি হলো, উন্নয়ন যেন তাঁদের জীবন ও জীবিকা কেড়ে নেওয়ার কারণ না হয়। যশোর অংশের মতো কালীগঞ্জ অংশের প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকদের তালিকা যাচাই-বাছাই করে দ্রæত ন্যায্য ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তা না হলে ১ হাজার ৫০০ পরিবারের এই আর্তনাদ ও অনিশ্চয়তা আগামী দিনে আরও বড় ধরনের সামাজিক ও অর্থনৈতিক সংকটের জন্ম দেবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর