বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

যশোরে নাশকতা মামলায় আরও ২২ জন আটক

কণ্ঠ ডেস্ক / ২২ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে জেলা জুড়ে আরও ২২ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে কোতোয়ালি থানা পুলিশের অভিযানে নয়জনকে আটক করা হয়েছে। বুধবার রাত থেকে শুরু করে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। কোতোয়ালি থানা পুলিশের অভিযানে আটককৃতদের মধ্যে রয়েছেন, পুলিশ লাইন টালিখোলা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম, চাঁচড়া ডালমিল এলাকার মৃত শেখ আহমেদ আলীর ছেলে কামরুজ্জামান, নওয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া গ্রামের রাসেল হোসেন, বকচর হুশতলার মানিক ফকিরের ছেলে নজরুল ইসলাম। তাদেরকে গত ৬ জুন বসুন্দিয়ার জঙ্গলবাধাল গ্রামে বিএনপির আঞ্চলিক পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের মামলায় আটক দেখানো হয়েছে। এছাড়া, যশোর সদর উপজেলার জিরাট গ্রামের আলিফ হোসেনের ছেলে শামীম হোসেন, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ভায়না গ্রামের জুলহাস উদ্দিন ও যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন। তাদেরকে গত ২৮ আগস্ট কাজীপাড়া এলাকায় আওয়ামী লীগের মিছিলের ঘটনার মামলায় আটক দেখানো হয়েছে।এছাড়া, কাজীপাড়া কাঠালতলা এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে রাজন আহম্মেদকে গত বছরের ২৯ অক্টোবর ঘোপ সেন্ট্রাল রোডের আইএনবি ডিজিটালে যুবলীগের মিছিলের ব্যানার তৈরির মামলায় আটক দেখানো হয়েছে। এবং ফতেপুর চাঁদপাড়া গ্রামের আয়ুব হোসেনের ছেলে রাজামিয়াকে গত ১৮ নভেম্বর ফতেপুর নুরিতলা বাজারে কাভার্ড ভ্যানে ককটেল নিক্ষেপের মামলায় আটক দেখানো হয়েছে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর