বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি, ব্যস্ত গাছিরা

জাহিদুল ইসলাম জাহিদ / ২১ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

যশোরের ঐতিহ্যবাহী খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি শুরু হয়েছে সীমান্তবর্তী শার্শা উপজেলায়। শীতের হিমেল হাওয়া বইতে শুরু করতেই গ্রামবাংলার শীতের অন্যতম আকর্ষণ খেজুরের রস সংগ্রহে এরই মধ্যে ব্যস্ত হয়ে উঠেছেন গাছিরা।কেউ খেজুরগাছের ডালপালা পরিষ্কার করছেন, কেউ গাছের মাথা প্রস্তুত করছেন, আবার কেউ রস সংগ্রহের জন্য গাছে বাঁধছেন মাটির হাঁড়ি। প্রকৃতিতে শীতের আগমনি বার্তার সঙ্গে সঙ্গে গাছিদের কর্মব্যস্ততায় মুখর হয়ে উঠছে শার্শার গ্রামীণ জনপদ। স্থানীয়ভাবে খেজুরের রস শুধু একটি মৌসুমি পানীয় নয়, এটি যশোরের ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। শীতের সকালে গাছ থেকে নামানো টাটকা রস পান, আর সেই রস দিয়ে তৈরি খাঁটি গুড় ও পাটালি সব মিলিয়ে এ অঞ্চলের মানুষের কাছে খেজুরের রসের আবেদন বরাবরই আলাদা। বিশেষ করে যশোরের খেজুরের গুড় ও পাটালির সুখ্যাতি দেশের গÐি পেরিয়ে ছড়িয়ে রয়েছে বিভিন্ন অঞ্চলে। কৃষি অফিসের তথ্য মতে, উপজেলায় ৪৯২ জন গাছি রয়েছেন। যারা ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। খেজুরের রস সংগ্রহের জন্য প্রথমে গাছের শুকনো ডালপালা ও অপ্রয়োজনীয় অংশ পরিষ্কার করা হয়। এরপর নির্দিষ্ট অংশ চেঁছে রস নামানোর উপযোগী করা হয়। কয়েক দিন পর সেখানে নল ও মাটির হাঁড়ি বসানো হয়।সন্ধ্যায় হাঁড়ি বাঁধার পর রাতভর গাছ থেকে চুইয়ে চুইয়ে জমা হয় সুমিষ্ট রস। ভোরের আলো ফোটার আগেই গাছ থেকে হাঁড়ি নামিয়ে সংগ্রহ করা হয় সেই টাটকা রস। পরে রস জ¦াল দিয়ে তৈরি করা হয় সুস্বাদু খেজুরের গুড় ও পাটালি।শার্শা উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, মৌসুমকে সামনে রেখে গাছিরা আগেভাগেই খেজুরগাছ প্রস্তুত করছেন। অনেকেই নিজের গাছের পাশাপাশি অন্যের গাছও চুক্তিতে নিয়ে রস সংগ্রহের পরিকল্পনা করছেন। এ কাজে জড়িত পরিবারগুলোর কাছে শীতকাল বাড়তি আয়ের একটি গুরুত্বপূর্ণ মৌসুম। রস বিক্রির পাশাপাশি গুড় ও পাটালি তৈরি করেও জীবিকা নির্বাহ করেন অনেকে।তবে সময়ের পরিবর্তনে খেজুরগাছের সংখ্যা কমে যাওয়া, গাছ কাটার দক্ষ শ্রমিকের সংকট এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ঐতিহ্যবাহী এ পেশায় নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। নতুন প্রজন্মের অনেকেই এ পেশায় আগ্রহ হারাচ্ছেন। ফলে একদিকে যেমন কমছে খেজুরের বাগান, অন্যদিকে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে গ্রামবাংলার প্রাচীন রস সংগ্রহের ঐতিহ্য।গাছিদের প্রত্যাশা, আবহাওয়া অনুক‚লে থাকলে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে গাছে গাছে রসের প্রবাহ বাড়বে। তখন প্রতিদিন ভোরে গ্রামীণ হাটবাজারে মিলবে টাটকা খেজুরের রস। পাশাপাশি শুরু হবে খাঁটি গুড় ও পাটালি তৈরির মৌসুমি কমর‌্যজ্ঞ।সংশ্লিষ্টদের মতে, যশোরের খেজুরের রস ও গুড়ের ঐতিহ্য ধরে রাখতে পরিকল্পিতভাবে খেজুরগাছ রোপণ, গাছিদের উৎসাহিত করা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে রস সংগ্রহের ব্যবস্থা করা প্রয়োজন। এতে একদিকে যেমন গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে, অন্যদিকে পরবর্তী প্রজন্মের কাছেও বেঁচে থাকবে যশোরের ঐতিহ্যবাহী খেজুরের রসের স্বাদ ও সংস্কৃতি। শার্শা উপজেলা কৃষি অফিসার ইসমত আরা খাতুন জানান, উপজেলায় ৯৮ হাজার ৯৫২টি খেজুর গাছ রয়েছে। গাছির সংখ্যা ৪৯২ জন। বাণিজ্যিকভাবে খেজুর গাছর চাষ না হলেও যশোরের যশ ধরে রাখার জন্য কৃষি বিভাগ থেকে সার্বিক পরামর্শ, সঠিক উপায়ে রস সংগ্রহ ও গুড় তৈরির খোঁজখবর নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর