বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

পতিত জলাভূমিতে সবুজ বিপ্লব

ওমর ফারুক বিপ্লব / ২৫ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

জলাবদ্ধতা একসময় যে জমিতে ছিল কৃষকের দীর্ঘশ^াস ও অনাবাদি পড়ে থাকার অভিশাপ, সাতক্ষীরায় সেই পানির বুকজুড়েই এখন সবুজের বিস্তার। ত্রিভুজাকৃতির কারণে স্থানীয়ভাবে ‘পানির শিঙাড়া’ নামে পরিচিত পানিফল চাষ করে বদলে যাচ্ছে উপক‚লীয় এই জেলার কৃষিচিত্র। কম খরচে ভালো মুনাফার পাশাপাশি স্থানীয় নারী ও দিনমজুরদের কর্মসংস্থানের নতুন দুয়ার খুলে দিয়েছে মৌসুমি এই অর্থকরী ফসল। সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া, দেবহাটা উপজেলার বিভিন্ন জলাভ‚মি, পুকুর ও ডোবায় ভাদ্র-আশি^নে শুরু হওয়া পানিফলের আবাদ এখন অগ্রহায়ণ-পৌষে ফল তোলার ভরা মৌসুম। কচি অবস্থায় লাল-সবুজ রঙের এই ফল পরিপক্ব হলে হালকা কালচে রঙের এই ফলের শক্ত খোসা ছাড়ালেই মেলে কচকচে, হালকা মিষ্টি সাদা শাঁস যা মূলত কাঁচাই খাওয়া হয়। স্থানীয়দের মতে পানি শিঙাড়ার ভিতরের সাদা শাঁস খেতেও যেমন সুস্বাদু তেমনি শরিরের রোগ প্রতিরোধক। এই ফল এখন এত টাই জনপ্রিয় হয়ে উঠেছে স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে এই ফল এখন যাচ্ছে ঢাকা, খুলনা যশোরসহ দেশের নানা প্রান্তে। কলারোয়া উপজেলার গোপীনাথপুরের কৃষক আমজাদ হোসেন দুই বিঘা জমিতে প্রায় ২১ হাজার টাকা খরচ করে পানি শিঙাড়া চাষ করে মৌসুমের শুরুতেই তিনি ১২০ হাজার টাকার ফল বিক্রি করছেন। ইতিমধ্যে তার লাভ হয়েছে প্রায় লাখ টাকা। দেবহাটার সখিপুর এলাকার চাষি কাওসার আলী প্রায় ২৫ বছর ধরে পানিফল আবাদ করছেন। এবার ১৫ বিঘা জমিতে এই পানিফল চাষ করেছেন বলে জানান তিনি। তিনি বলেন, জলাবদ্ধতার কারণে এসব পতিত জমিতে ধান হত না। আগে পতিত অবস্থায় পড়ে থাকত। এখন পানিফল চাষ করে ভালো আয় হচ্ছে। জলাবদ্ব এলাকায় বরং পানি বাড়লে গাছ নষ্ট না হয়ে ফলন বাড়ে। একই এলাকার কৃষক মুকুল সরদার জানান, প্রতি বছর তার ১০ বিঘা জমি জলমগ্ন থাকতো। জলাবদ্ধতার কারনে অন্য ফসল না হলেও বিঘা প্রতি তার প্রায় ১০ হাজার টাকা খরচ হত। আর বেচা বিক্রি করে প্রতি বিঘায় ২৫ থেকে ৩০ হাজার টাকার বেশি লাভের আশা করছেন তিনি। এছাড়া কৃষক শহিদুল ইসলাম ও কবির হোসেনের মতে, পতিত ও পানিতে ডুবে থাকা জমিতে ধানের চেয়ে বেশি লাভ মেলায় কৃষক ও শ্রমিক উভয় পক্ষই উপকৃত হচ্ছেন। তবে এই পানিফল বা পানি শিঙাড়ার চাষ এক দিকে যেমন কৃষকরা স্বাবলম্বী হচ্ছেন। তেমনি এই পানিফল চাষ করে গাছ থেকে ফল সংগ্রহের কাজে যুক্ত হয়ে স্বাবলম্বী হচ্ছেন গ্রামিন জনগোষ্টির নারীরাও। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খেত পরিচর্যা, ফল তোলা ও বাছাইয়ের কাজ করে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা মজুরি পাচ্ছেন তাঁরা। সখিপুরের নারী শ্রমিক সুফিয়া বেগম বলেন, স্বামী না থাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে পাওয়া ২০০ টাকা দিয়েই তাঁর সংসার চলে। সাতক্ষীরা সদরের ব্যবসায়ী আসাদুল ইসলাম জানান, কৃষকদের কাছ থেকে প্রতি কে.জি. ২০ টাকায় কিনে ৩০ টাকায় বিক্রি করছেন এবং দৈনিক ১০০ কেজির বেশি ফল দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় পানিফলের আবাদ ২০২১-২২ অর্থবছরের ১০৬ হেক্টর থেকে বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ২৫০ হেক্টরে দাঁড়িয়েছে; যার মধ্যে দেবহাটা উপজেলাতেই রয়েছে প্রায় ৫৭ হেক্টর। দেবহাটার উপসহকারী কৃষি কর্মকর্তা আফজাল হোসেন বলেন, পতিত জমিতে পানি শিঙাড়ার আবাদ করে কৃষকরা বাড়তি মুনাফা পাচ্ছেন এবং ভবিষ্যতে এর পরিধি আরও বাড়বে। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীর উপপরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ জানান, আমন ধানের চেয়ে পানিফল চাষ লাভজনক হওয়ায় পতিত জমিতে সাতক্ষীরায় দিন দিন পানি ফলের চাষাবাদ বাড়ছে। আবহাওয়া অনুক‚লে থাকলে চলতি মৌসুমে জেলায় পানিফলের কেনাবেচা প্রায় ২৫ কোটিতে পৌঁছাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর