বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

নবগঙ্গায় নিখোঁজ বৃদ্ধার মরদেহ পাঁচ দিন পর উদ্ধার

নড়াইল প্রতিনিধি / ২২ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর খদেজা বেগম (৮৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার খলিসাখালি এলাকায় নবগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।খদেজা বেগম লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত আক্কাস মালির স্ত্রী।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে পৌরসভার সিঅ্যান্ডবি ব্রিজের পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে যান খদেজা বেগম। এরপর তিনি আর নদী থেকে উঠে আসেননি। পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।পরে খবর দেওয়া হলে শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে খুলনা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে নদীতে অনুসন্ধান চালায়। তবে সেদিন তার সন্ধান পাওয়া যায়নি।মঙ্গলবার সকালে খলিসাখালি এলাকায় নদীতে স্থানীয় লোকজন একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে লোহাগড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সেটি খদেজা বেগমের বলে শনাক্ত করা হয়।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর