বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি গণভোটের গণরায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোন ঐক্য হবে না – অধ্যাপক গোলাম রসূল যশোরে নাশকতার মামলায় আরও ১৪ জন আটক কপোতাক্ষের সাঁকো ভেঙে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ মনিহার মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি ও মিছিল যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ২ ডিসেম্বর যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কেশবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ:মনা ও বিল্লালের শাস্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন

ডাকাতের কবলে প্রসূতিবাহী অ্যাম্বুলেন্স, প্রাণ গেল নবজাতকের

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি / ৪১ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে গাছ ফেলে একটি অ্যাম্বুলেন্সের গতিরোধ করে ডাকাতি করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ সময় ডাকাতদের কবলে পড়ে আতঙ্কের মধ্যে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেন এক প্রসূতি। পরে নবজাতকটির মৃত্যু হয়। ডাকাতেরা পরিবারের সদস্যদের কাছ থেকে নগদ ১ লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।শনিবার (২১ নভেম্বর) দিনগত রাত তিনটার দিকে কালীগঞ্জ উপজেলার গান্না-নীমতলা সড়কের সিংদহ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের সদস্য আবদুল্লা আল নোমান চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিস পাড়ার বাসিন্দা। তিনি ‘চুয়াডাঙ্গা পোস্ট’ নামে একটি অনলাইন পোর্টালের উপদেষ্টা সম্পাদক।আবদুল্লা আল নোমান জানান, সন্তানসম্ভবা স্ত্রীসহ পরিবারের আরও তিন সদস্যকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে যশোর যাচ্ছিলেন তারা। পথিমধ্যে সিংদহ গ্রামে পৌঁছালে সড়কের পাশের গাছ কেটে রাস্তায় ফেলে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে ৭-৮ জনের একটি মুখোশধারী ডাকাত দল। এরপর তার, মা ও শাশুড়ির কাছে থাকা নগদ ১ লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নেয়।তিনি আরও জানান, ডাকাতির ঘটনায় তার স্ত্রী ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। এর মধ্যেই অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব করেন তিনি। কিন্তু নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। সড়কের ওপর গাছ ফেলে রাখা হয়েছিল। একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, ডাকাতির ঘটনা সত্য। নবজাতকের মৃত্যুর খবরও তিনি শুনেছেন। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল মাঠে কাজ শুরু করেছে। তিনি আরও জানান, এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রæত ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর