বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

বেনাপোল সীমান্তে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টিটু মিলন,শার্শা / ৪৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে যশোরের বেনাপোল সীমান্তে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। মঙ্গলবার বিকেলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেনাপোল বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেনাপোল চেকপোস্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা যুবদলের আহŸায়ক মোস্তাফিজ জোহা সেলিমের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের আহŸায়ক এম তমাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা ও সদস্য নাজমুল হাসান বাবুল। এছাড়া বক্তব্য দেন শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হক ও বেনাপোল পৌর যুবদলের আহŸায়ক মফিজুর রহমান। পথসভায় বক্তারা অভিযোগ করেন, বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মদদে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের গণতন্ত্র, শান্তি ও জনগণের নিরাপত্তা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। তাঁরা আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। সব ধরনের সন্ত্রাস, নাশকতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে সোচ্চার থাকবেন। দেশের গণতন্ত্র ও শান্তিপ্রিয় জনগণের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রাজপথে থেকে প্রতিহত করার ঘোষণা দেন তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর