বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

যশোরে শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি

স্টাফ রিপোর্টার,যশোর / ৩৫ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

যশোরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের অমিত্রাক্ষর সভাকক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব কর্মসূচি নির্ধারণ করা হয়। জেলাপ্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ৮টায় চাঁচড়া বধ্যভ‚মিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাদ জোহর জেলার সব মসজিদে বিশেষ দোয়া এবং মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একই সময়ে শামস-উল-হুদা স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে।সকাল ৯টায় জেলা ও উপজেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশন এবং একই সময়ে শহরের মনিহার এলাকার স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। সকাল সাড়ে ১০টায় টাউন হল মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে।এ ছাড়া বিকেল সাড়ে ৩টায় শামস-উল-হুদা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ ও কুচকাওয়াজ প্রদর্শনের কর্মসূচি রয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিনা টিকিটে মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। পৌরসভার উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়ক জাতীয় পতাকা ও বিভিন্ন ফেস্টুন দিয়ে সাজানো হবে।বিজয় দিবসের আয়োজনের অংশ হিসেবে ১৬ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত টাউন হল মাঠে তিন দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হবে। এর আগে ১৪ ও ১৫ ডিসেম্বর জেলা শিশু একাডেমিতে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ^াস, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর