বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

যশোরে ৬ হাজার ১৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জহুরুল ইসলাম / ২৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

যশোরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা ও মসুরের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরিষা ও মসুরের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় যশোর সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার সরিষাচাষির প্রত্যেককে এক কে.জি. সরিষার বীজ, ১০ কে.জি. ডিএপি সার ও ১০ কে.জি. এমওপি সার দেওয়া হয়।এ ছাড়া ১৫০ জন মসুরচাষির প্রত্যেককে পাঁচ কে.জি. মসুরের বীজ, ১০ কে.জি. ডিএপি সার ও পাঁচ কে.জি. এমওপি সার বিতরণ করা হয়।সংশ্লিষ্টরা জানান, সরকারের এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা বিনামূল্যে উন্নত বীজ ও প্রয়োজনীয় সার পাওয়ায় উপকৃত হবেন। পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি রবি মৌসুমে সরিষা ও মসুরের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধিতে এ উদ্যোগ ইতিবাচক ভ‚মিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর