বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

যশোরে নাশকতার অভিযোগে ২৭ জন আটক

নিজস্ব প্রতিবেদক,যশোর / ২৯ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

দেশকে অস্থিতিশীল করার উদ্দেশে নাশকতামূলক কর্মকাÐে জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে সাতজনকে আটক করা হয়েছে। যশোর শহর ও সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক ব্যক্তিরা হলেনÑভাতুড়িয়া গ্রামের মৃত কুদ্দুসের ছেলে শান্ত, শ্রীপদ্দি গ্রামের তফজেলের ছেলে নজর আলী, রুদ্রপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে মশিয়ার রহমান, সুজলপুরের মোজাফ্ফর হোসেনের ছেলে শামিম গাজি, নতুন খয়েরতলার ফজলুর রহমানের ছেলে তৌহিদুর রহমান, শহরের শংকরপুরের মৃত আব্দুস সালাম গাজীর ছেলে মাজহারুল ইসলাম মিথুন এবং বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার সদরুলের ছেলে আশরাফুল ইসলাম সুমন। পুলিশ জানিয়েছে, জেলাব্যাপী অভিযানে আটক ২৭ জনকে মঙ্গলবার বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর