বাংলাদেশ || ২৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রধান অতিথি সংসদ সদস্য গাজী এনামুল হক

মনিরামপুরে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

মনিরামপুরে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

যশোরের মনিরামপুর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসক সম্রাট হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৯, যশোর-৫ (মনিরামপুর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য গাজী এনামুল হক। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।
​আলোচ্য বিষয়সমূহ: মাসিক সাধারণ সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। যার মধ্যে  বিগত জানুয়ারি মাসের বিভিন্ন খাতের বিল ও উন্নয়নমূলক কাজের ব্যয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় মাদক নির্মূল এবং সন্ত্রাসবিরোধী কঠোর অবস্থান নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।উপজেলার উন্নয়ন ত্বরান্বিত করতে এবং সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।
​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গাজী এনামুল হক উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।