পবিত্র মাহে রমজান উপলক্ষে বেনাপোলে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। বেনাপোল বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে রোজাদার পথচারী, শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে প্রতিদিন ইফতার সামগ্রী বিতরণ করা হবে।এ কর্মসূচির অর্থায়নে রয়েছেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। আয়োজকরা জানান, পুরো রমজান মাসজুড়ে ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলবে।এই কর্মসূচীর সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বেনাপোল পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। উদ্বোধনী বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, রমজান মাস আত্মসংযম ও সহমর্মিতার মাস। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।













