বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

বাঘারপাড়ায় মহিউদ্দীন ফাউন্ডেশনের বর্ষপূর্তিতে সংবর্ধনা

ইমাম হোসেন,বাঘারপাড়া / ১০ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

যশোরের বাঘারপাড়ায় মহিউদ্দীন বিশ^াস ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক, গুণীজন ও কৃতি শিক্ষার্থীসহ ১২৪ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্লা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আসন্ন জামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মাজহারুল ইসলাম খোকন।জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আমন্ত্রিত অতিথি ও সংবর্ধিত ব্যক্তিদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে জামদিয়া ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও গুণীজন এবং ২০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।এ সময় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশিকুজ্জামান, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত মোল্লা, ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান তহমিনা বেগম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা দুলাল বিশ^াস, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মজিদ মোল্লা, আব্দুল কাদের মোল্লা, মুনতাজ আলী ফকির, খলিলুর রহমান, কণা রাত্রি মজুমদার, অশি^নী কুমার দাস, উজ্জ্বল বিশ^াস, সাবেক ব্যাংক কর্মকর্তা ঘনশ্যাম মজুমদার ও সাবেক চেয়ারম্যান আব্দুল হকসহ অন্যরা। আয়োজকদের তথ্যমতে, প্রতিষ্ঠার পর থেকে মহিউদ্দীন বিশ^াস ফাউন্ডেশন এলাকায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষক ও গুণীজনদের সম্মান জানাতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখতে ইউনিয়নের বিভিন্ন স্থানে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর