বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

মাতৃস্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ রোধে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রমের সুপারিশ

প্রতিবেদকের নাম / ৮ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মাতৃস্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ রোধে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরামর্শ দিয়েছে জাতীয় সংসদের ইউএনএফপির সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের অধীন মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা বিষয়ক সাব কমিটি।

কমিটি এছাড়াও উঠান বৈঠক আয়োজন, প্রশাসনের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চিঠি দেওয়া এবং গণমাধ্যমে এ বিষয়ে ব্যাপক প্রচারের পরামর্শ দিয়েছে।

সোমবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. হাসান রাজীব প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে প্রয়োজন ছাড়া সিজার নিরুৎসাহিত করা, উপজেলা পর্যায়ে ল্যাবের কার্যক্রম জোরদার করা এবং মাতৃস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় উপাদান সরবরাহের বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, মঈনুল ইসলাম খান, বীথিকা বিনতে হোসাইন, মো. আব্দুল বাতেন, ফাহমিদা হক ও আরিফা সুলতানা অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সদস্যবৃন্দের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের পরিচিত অনুষ্ঠিত হয়।

বৈঠকে কিশোরী প্রজনন স্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্য সুরক্ষা এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও অনিরাপদ গর্ভপাত প্রতিরোধ করে মাতৃত্বের ঝুঁকি কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভাপতি মাতৃস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে চাহিদা অনুযায়ী চিকিৎসকদের অবস্থান, বাল্যবিবাহের কারণে মাতৃস্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হওয়ায় এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। কমিটি মাঠ পর্যায়ে প্রযোজনীয় জনবল নিয়োগের পরামর্শ প্রদান করে।

বৈঠকে প্রকল্প পরিচালক, ইউএনএফপিএ-এর সংশ্লিষ্ট প্রতিনিধি, ওজিএসবি-এর সভাপতি এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর