বাংলাদেশ || ০৭ মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি ব্যক্তি প্রতিষ্ঠান নয়,সংসদ অধিবেশনে ভাষণ দেওয়ার বিধান

রাষ্ট্রপতি ব্যক্তি প্রতিষ্ঠান নয়,সংসদ অধিবেশনে ভাষণ দেওয়ার বিধান

সালাহউদ্দিন আহমদ

কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০:৫৪, ৬ মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শুক্রবার গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় বললেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নয় প্রতিষ্ঠান। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে।সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “সংসদকে স্মরণীয় করে রাখতে চাই, এই সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রত্যাশা যাতে পূরণ করতে পারি, সেজন্য জাতীয় সংসদকে শক্তিশালী করতে হবে।”‘বিরোধীদলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার বিধান নেই। আমরা উদারতা দেখিয়েছি। জামায়াতের উদারভাবে তা গ্রহণ করা উচিত বলে মনে করি’-যোগ করেন তিনি।