বাংলাদেশ || ২৮ ফেব্রুয়ারি ২০২৬

চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

যশোরের মণিরামপুরে ১১নং চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ইউনিয়নের স্থানীয় একস্থানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।
​ইফতার পূর্ব আলোচনায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তার অবদান দেশের মানুষ চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ থেকে দলের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
​অনুষ্ঠানে চালুয়াহাটি ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুম বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দলের শীর্ষ নেতাদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।