বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

বাঘারপাড়ায় বিএনপির প্রতিবাদ মিছিল

স্টাফ রিপোর্টার / ৩৯ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জসহ সারা দেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নৈরাজ্যের বিরুদ্ধে যশোরের বাঘারপাড়া উপজেলায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। উপজেলার ৮ নম্বর বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি বাঘারপাড়া রাস্তার মোড় থেকে শুরু হয়ে দক্ষিণ শ্রীরামপুর হাই স্কুল মাঠ প্রদক্ষিণ করে। পরে চাড়াভিটা বাজারের খান মার্কেটের সামনে গিয়ে মিছিলটি শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কোনো ধরনের নৈরাজ্য আর সহ্য করা হবে না। এ সময় তাঁরা নৈরাজ্যকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।‘আর নয় হাতে হাত, এবার শুধু প্রতিবাদ’ এমন ¯েøাগানের মধ্য দিয়ে সংক্ষিপ্ত এই প্রতিবাদ সভা শেষ হয়। মিছিল ও সমাবেশে ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর