বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

নাশকতার মামলায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

অভয়নগর (যশোর) প্রতিনিধি / ২১ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

যশোরের অভয়নগরে নাশকতার মামলায় সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।গ্রেপ্তাররা হলেন- উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের মৃত হরমুজ আলী তরফদারের ছেলে জাকির হোসেন তরফদার ওরফে জাকির মেম্বার (৫২), উপজেলার বুইকারা গ্রামের শওকত গাজীর ছেলে সাফায়েত হোসেন রাজ (২৬) ও একতারপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে নাজমুল হক সুমন (২৪)। তাদের মধ্যে জাকির মেম্বার চলিশিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। এছাড়া সাফায়েত হোসেন রাজ ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ও নাজমুল হক সুমন ওয়ার্ড ছাত্রলীগের সদস্য। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগসহ ছাত্রলীগের তিনজনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর