বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ

কণ্ঠ প্রতিবেদক / ৩০ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহŸায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের পলাতক নেতারা দেশে ফেরার চেষ্টা করলে জনগণ কচুকাটা করবে।মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। হাসনাত বলেন, সম্প্রতি বিভিন্ন টক শোতে আওয়ামী লীগের পক্ষে অনেকে কথা বলছেন। আওয়ামী লীগ ফিরলে হয়তো তারা বিভিন্ন পদ পাবেন। কিন্তু আওয়ামী লীগ ফিরে এলে জনগণ কচুকাটা করবে। সুতরাং আপনি যদি মনে করেন, জনগণ আওয়ামী লীগকে আপনার দৃষ্টিতে দেখবে, সেটা ভুল। বর্তমানে আওয়ামী লীগ দেশে নাশকতামূলক কর্মকাÐ চালাচ্ছে মন্তব্য করে এনসিপির এই নেতা বলেন, দেশের কতিপয় গণমাধ্যম দলটির নাম নিচ্ছে না। অথচ অতীতে তারাই কোথাও নাশকতা হলে জামায়াতের তাÐব বা বিএনপির অগ্নিসন্ত্রাস লিখে শিরোনাম করত।সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সফল হয়নি। যদি তা-ই হত, তাহলে ২০২৩ সালের অক্টোবরে ও ২০১৩ সালের মার্চ ফর ডেমোক্রেসিতেই তারা সফল হত। তাই এসব বিষয় আরও পর্যালোচনা করা উচিত।এ সময় অনুষ্ঠানে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফায় আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে এনসিপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর