বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

কণ্ঠ প্রতিবেদক / ৩৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াত নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় তিনি এ দাবি জানিয়েছেন।মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনে ‘বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল’ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি জানান। অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। শিশির মনির বলেন, “রাহেদুল ইসলাম রঞ্জুর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, বারবার পরিচয় দিয়ে বলেছেন, ‘আমি অমুক নই, আমার নাম রঞ্জু। আপনি আমাকে চেনেন। আমি ফেসবুকে অ্যাক্টিভ। আমি লইয়ার্স কাউন্সিল এবং জামায়াতে ইসলামীর লোক।’ এরপরও তাকে সেখান থেকে বের করে নিয়ে রড দিয়ে পেটানো হয়েছে।”তিনি বলেন, ‘এভাবে যদি সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে অসম্মান করে পার পেয়ে যাওয়া যায়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা বলতে আর কিছু থাকবে না। আমাদের দায়িত্ব আইনের শাসনের জন্য কাজ করা। যিনি এ কাজ করেছেন, তিনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন।’ সরকারের উদ্দেশে জামায়াতের এ নেতা বলেন, ‘এই অরাজক পরিস্থিতি যদি আপনারা বন্ধ করতে না পারেন, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারা নিজেরাই খারাপ করতে বাধ্য করছেন।’তিনি আরও বলেন, ‘সবাইকে সাক্ষী রেখে বলতে চাঁই, এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে। এ অপরাধে একটি মামলা রুজু করা দরকার। পাশাপাশি দায়িত্বশীলদের পক্ষ থেকে একটি আলাদা সংবাদ সম্মেলনের আয়োজন করে ওই ব্যক্তির ছবি ও পরিচয় সুপ্রিম কোর্টের মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া উচিত। বুধবার (১৮ নভেম্বর) এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর