বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

গোপালগঞ্জে আরও ১০ প্লাটুন বিজিবি, ড্রোন ও ক্যামেরায় নজরদারি

কণ্ঠ প্রতিবেদক / ৩৭ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে আরও ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ১০ প্লাটুন মোতায়েনের পর মঙ্গলবার (১৭ নভেম্বর) আবারও ১০ প্লাটুন পাঠানো হয়েছে। ফলে জেলায় দুই দিনে মোট ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালনের পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)।মঙ্গলবার সকালে বিজিবির জনসংযোগ শাঁখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে নতুন করে ১০ প্লাটুন মোতায়েনের তথ্য জানানো হয়। বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী তাঁদের মোতায়েন করা হয়েছে।বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য সর্বোচ্চ সংখ্যক সদস্যের সঙ্গে বডি-ওর্ন ক্যামেরা যুক্ত করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব ভিডিওচিত্র এবং জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এতে কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হলে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে সংস্থাটি।দায়িত্ব পালনের সময় বিজিবি সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখছেন বলে জানান শরীফুল ইসলাম। সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখার পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করেও কাজ করছেন তাঁরা।এর আগে রোববার (১৫ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিল-সমাবেশ ঘিরে গোপালগঞ্জ জেলা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে শহরে আসতে থাকেন দলটির নেতা-কর্মীরা। মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে আসা নেতা-কর্মীরা শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন। দুপুর ১২টার দিকে সেখান থেকে মিছিল বের করেন তাঁরা।মিছিলটি লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করে। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন মিছিলকারীরা। এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলের পক্ষে বিভিন্ন ¯েøাগান দেওয়া হয়। মিছিলে বিপুলসংখ্যক নেতা-কর্মীর পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল। অনেকের হাতে লগি-বইঠাও দেখা যায়।মিছিল চলাকালে শহরের এফএনএফ নামের একটি সুপারশপের কাচ ভাঙচুর করা হয়। এ ছাড়া বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেওয়া হয়। দুপুর ১টা পর্যন্ত নেতা-কর্মীরা শহরে অবস্থান করেন। পরে তাঁরা নিজ নিজ অবস্থানে ফিরে যান।এ ঘটনার আগে গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে আগের নাম বঙ্গবন্ধু সরকারি কলেজ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ‘হাদী চত্বরের’ নাম পরিবর্তন করে ‘জয় বাংলা চত্বর’ রাখা হয়।এরপর গোপালগঞ্জের জেলাপ্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তাঁর স্থলে হবিগঞ্জের ডিসি ড. জি এম সরফরাজকে বদলি করা হয়। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে।এ ছাড়া গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।বিজিবি জানিয়েছে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতেও বাহিনীটি প্রস্তুত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর