বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

রূপপুর থেকে প্রথমবার গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু

কণ্ঠ প্রতিবেদক / ৩৮ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে এই বিদ্যুৎ সরবরাহ ৮ থেকে ১০ ঘণ্টা চলবে। এ সময় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে।পরীক্ষার প্রথম ধাপ শেষে কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করে প্রায় ২৮ ঘণ্টা বিরতি দেওয়া হবে। এরপর আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে পরীক্ষা চালানো হবে। এভাবে বিভিন্ন পর্যায়ে রিঅ্যাক্টর বা চুল্লিপাত্র, টারবাইন, জেনারেটর, স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা এবং অন্যান্য যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই করা হবে।পরীক্ষার সময় গ্রিডের ফ্রিকোয়েন্সি ও স্থিতিশীলতার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে। প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন কমানো বা বাড়ানো কিংবা সাময়িকভাবে ইউনিট বন্ধ রাখা হতে পারে। ফলে পরীক্ষামূলক পর্যায়ে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে না। এ সময় গ্রিডের ভারসাম্য রক্ষার দায়িত্ব পালন করবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। আর বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।পরীক্ষার ফলাফল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে জমা দিতে হবে। ফলাফল সন্তোষজনক হলে এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়া গেলে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরবর্তী ধাপে যাওয়া হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশিকা ও মানদÐ অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে।পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে যেতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।দুই ইউনিটে উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াটরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই প্রকল্প বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। নির্মাণকাজে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট যুক্ত রয়েছে। আর কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।দেশের সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা। ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রকল্পের ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বেড়েছে। প্রকল্পটির মেয়াদ প্রথমে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারিত থাকলেও দুই দফায় বাড়িয়ে জুন ২০২৮ পর্যন্ত করা হয়েছে।এক দশকের বেশি সময়ের নির্মাণযাত্রা২০১৩ সালের ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম পর্যায়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে ২০১৭ সালের ৩০ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ইউনিটের প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করেন।দীর্ঘ নির্মাণ ও প্রস্তুতিমূলক কাজ শেষে মঙ্গলবার প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হলো। তবে বাণিজ্যিক উৎপাদনের আগে আরও কয়েক ধাপের পরীক্ষা এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে। সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে রূপপুর কেন্দ্র থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহের পথ খুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর